আফগানিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুধু জয় নয়, ফাইনালের টিকিট পেতে টাইগারদের পাড়ি দিতে হবে রান রেটের কঠিন সমীকরণও। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।