নারায়ণগঞ্জে তেলের লরির চাপায় নিহত ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তেলের লরির চাপায় হারাধন চন্দ্র দত্ত (৪৫) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার শিমরাইল-চাষাড়া সড়কে (আদমজী রোড) এ দুর্ঘটনা ঘটে।