
১৫ বছরের শাসনের অবসান; পশ্চিমবঙ্গে বদলে গেলো মমতার ভাগ্য
১৫ বছর পর একরকম হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়তি। আর তৃণমূল বাদ দিয়ে কীভাবে বিজেপির বিশ্বস্ত কান্ডারি হয়ে ওঠলেন শুভেন্দু অধিকারী? ভাইপো নির্ভরতা রাজনীতিই তবে কাল হয়ে দাঁড়িয়েছিলো মমতার জন্য! যার কারণে পশ্চিমবঙ্গের ক্ষমতার মসনদ আজ (শনিবার, ৯ মে) থেকে শুভেন্দু অধিকারীর দখলে।

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৃণমূলের উচ্ছ্বাস
দীর্ঘ দুই বছর পর ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নবগঠিত কমিটির নেতাদের বরণ করে নিতে গতকাল (সোমবার, ৪ মে) কক্সবাজার বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। এসময় সভাপতি ফাহিমুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান তারা।

দুর্নীতি আর লুটপাটে তৃণমূলের ভরাডুবি দাবি ভারতীয় গণমাধ্যমের
এসআইআর, আর্থিক দুর্নীতি, দলীয় নেতাকর্মীদের লুটতরাজ ও আকাশচুম্বী সম্পদ অর্জনকে তৃণমূলের শোচনীয় পরাজয়ের কারণ হিসেবে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। এছাড়াও, সেকেন্ড হাইকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবরদারি জোড়াফুল শিবিরে বাড়ায় অস্থিরতা। নিষ্ক্রিয় হয়ে পড়েন অনেক প্রবীণ নেতা।

‘জয়ে উদার হও, হারে রুখে দাঁড়াও’— আমরাও সেটাই করবো: তৃণমূল নেতা
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিনে বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজ (সোমবার, ৪ মে) দলের সিনিয়র সংসদ সৌগত রায় বলেছেন, আমাদের লোকেরা প্রতিরোধ করবে। এছাড়া চার্চিলের একটি উক্তি উদ্ধৃতি করে তিনি বলেন, ‘জয়ের সময় উদার হও, হেরে গেলে রুখে দাঁড়াও— আমরাও সেটাই করবো। তাছাড়া এতে এত বিচলিত হওয়ার কিছু নেই।’

মমতার গাড়ি লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, তৃণমূল-বিজেপির সংঘর্ষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার স্নায়ুচাপের মধ্যে আজ কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী গণনাকেন্দ্রে পৌঁছালে তাকে লক্ষ্য করে বিজেপির কর্মী-সমর্থকেরা ‘চোর চোর’ স্লোগান দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হলে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ভবানীপুর আসনের ভোট গণনা।

‘মোদি-ম্যাজিকে’ পশ্চিমবঙ্গ ও আসাম জয়; তামিলনাড়ুতে বিজয়ের ‘বিপ্লব’
ভারতের বিধানসভা নির্বাচন-২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের ফলাফল এখন দেশিয় ও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রাথমিক প্রবণতায় পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের পতনের ঘণ্টা বাজছে, আসামে হিমন্ত বিশ্বশর্মার আধিপত্য সুপ্রতিষ্ঠিত হচ্ছে এবং তামিলনাড়ুতে পর্দার নায়ক থেকে বাস্তবের নায়ক হওয়ার পথে বড় চমক দেখাচ্ছেন থালাপতি বিজয়।

পশ্চিমবঙ্গ বিজেপির বার্তা ‘খেলা শেষ’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল গণনায় বড় ধরনের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টি আসনের প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সবশেষ খবর অনুযায়ী, বিজেপি ১৯২টি আসনে এগিয়ে থেকে একক সংখ্যা গরিষ্ঠতার পথে রয়েছে, যেখানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৯৪টি আসনে।

বিধানসভা নির্বাচন: গণনাকেন্দ্রের সামনে মুখোমুখি তৃণমূল-বিজেপি
পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন শেষে এবার ভোট গণনা কেন্দ্র নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। পোস্টাল ব্যালট কারচুপির অভিযোগে ভোট গণনাকেন্দ্র স্ট্রংরুমের সামনে রাতভর পাহারায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূলের নেতাকর্মীরা। একই সময়ে অবস্থান নেন বিজেপির কর্মী সমর্থকেরাও। এছাড়া এসব কেন্দ্রে রাখা ইভিএম নিয়েও শঙ্কায় তৃণমূল।

শেষ দফায় তৃণমূলের ঘাঁটিতে ভোট লড়াই; ৭ জেলায় মুসলিম ভোটে বাড়তি গুরুত্ব
শেষ দফার ৭ জেলার ১৪২টি আসনের মধ্যে বেশিরভাগই শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। এখানে আসন গাড়তে গেল কয়েক বছর ধরেই নানা চেষ্টা চালিয়েছে বিজেপি। দ্বিতীয় দফার ভোটে সাতটি জেলাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মুসলিম ভোট এবং এসআইআর। ২০০৯ সালের লোকসভা নির্বাচন থেকে বিগত ১৭ বছর ধরে এসব আসনে অনেকটা একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও খুব একটা সুবিধা করতে পারেনি বিজেপি।

তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর দপ্তরের অভিযান, ক্ষোভে ফুঁসছেন মমতা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আয়কর দপ্তরের অভিযান তৃণমূল প্রার্থীর বাড়িতে। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) সকাল থেকেই রাসবিহারী আসনের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরের কর্মকর্তারা অভিযান চালানো শুরু করে।

নির্বাচনের মনোনয়ন: জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে বিদেশ ফেরত প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলোর মনোনয়ন নিয়ে নানা মহলে প্রশ্ন। দলীয় মনোনয়ন ঘোষণার পর নানা জায়গায় হয়েছে বিক্ষোভ। দাবি, তৃণমূলে দীর্ঘদিন ধরে রাজনীতি করা ত্যাগী নেতাদের ছাপিয়ে মনোনয়ন পাচ্ছেন বিদেশ ফেরত প্রার্থীরা। দেশের বেশকিছু আসনে স্থানীয় নেতাদের সরিয়ে অপরিচিত মুখকে প্রার্থী করায় মাঠের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যদিও মনোনয়ন পাওয়া প্রার্থীরা তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই বলে দাবি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিদেশ ফেরত প্রার্থী জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব বাড়াতে পারে।

বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় দীর্ঘ মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে দেওয়ার দাবিতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।