চীনের ৭৭তম জাতীয় দিবস: জাঁকজমক আয়োজনের মধ্যে ভ্রমণের নতুন রেকর্ড
বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারসহ হংকং ও ম্যাকাওয়ে ঐতিহ্যবাহী পতাকা উত্তোলন অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ৭৭তম জাতীয় দিবস উদ্যাপন করেছে চীন। দিনটির মধ্য দিয়ে শুরু হলো চীনা নাগরিকদের বহু প্রতীক্ষিত সপ্তাহব্যাপী জাতীয় ছুটির মৌসুম। সিজিটিএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।