রপ্তানিমুখী হস্তশিল্পের প্রসারে সহায়তা করছে পিকেএসএফ
প্রায় এক ট্রিলিয়ন ডলারের রপ্তানি বাজারে বাংলাদেশি হস্তশিল্পের প্রসার ঘটাতে এ খাতে অর্থায়ন ও অন্যান্য কারিগরি সহায়তা বাড়াতে কাজ করবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর পাশাপাশি, দেশিয় বাজার সম্প্রসারণেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে রপ্তানিমুখী হস্তশিল্প প্রতিষ্ঠান ‘তরঙ্গ’ পরিদর্শনকালে পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান এসব কথা বলেন।