
আরও সাশ্রয়ী স্মার্টফোন আনতে কাজ করছে ওয়ানপ্লাস
গত কয়েক বছর ধরে ফ্ল্যাগশিপ ও প্রিমিয়াম ক্যাটাগরিতে মনোযোগ বাড়ালেও, বাজেট ফোনের বাজার ছাড়তে নারাজ ওয়ানপ্লাস। এর অংশ হিসেবে ভারতের বাজারের জন্য একটি সাশ্রয়ীমূল্যের স্মার্টফোন নিয়ে কাজ করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের বরাতে গিজচায়না এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি বছরই রেডিটের মতো ‘কমিউনিটি’ ফিচার আনছে ব্লুস্কাই
চলতি বছরের মধ্যেই নিজেদের প্লাটফর্মে রেডিটের মতো ‘কমিউনিটি’ ফিচার চালু করতে যাচ্ছে বিকেন্দ্রীকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট প্রধান অ্যালেক্স বেনজার সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধে কানাডায় নতুন বিল
অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পর এবার অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার তালিকায় যুক্ত হতে যাচ্ছে কানাডা। খবর এনগ্যাজেটের।

নতুন এআই পেনডেন্ট ও একাধিক স্মার্ট গ্লাস তৈরিতে কাজ করছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পণ্য বাজারজাতের অংশ হিসেবে এবার এআই পেনডেন্ট তৈরিতে কাজ করছে মেটা। সামনের বছর এ ডিভাইসের পরীক্ষা চালানো হবে বলেও সূত্রে জানা গেছে। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।