
অফলাইন গেমস এখনো কেনো জনপ্রিয়
স্মার্টফোন আর হাই-স্পিড ইন্টারনেটের যুগে পুরো পৃথিবীই এখন অনলাইন নির্ভর। তবে এখনো স্মার্টফোন বা কম্পিউটারে অফলাইন গেমের জনপ্রিয়তা টিকে রয়েছে। এসব গেম খেলতে অনলাইনে থাকার বা ইন্টারনেটে যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। আর একবার গেম খেলা শুরু হলে চোখের পলকে সময় কেটে যায়।

সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইনবিষয়ক সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারিত্ব, নৈতিক মান, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার জন্য ল’ রিপোর্টার্স ফোরামের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই গাড়ি
নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি রাঙামাটিতে গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।

ক্যাশলেস লেনদেন বাড়াতে পয়েন্ট অব সেলস মেশিনে করছাড়
ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে উৎসাহিত করতে পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন আমদানিতেও শুল্ক ও আগাম কর কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং আইটি খাতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে বিদ্যমান বিভিন্ন শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

বৈশ্বিক আইটি বাজারে বাংলাদেশ; বাড়ছে সম্ভাবনা, রয়েছে চ্যালেঞ্জও
দেশের তথ্যপ্রযুক্তি খাত এখন আর শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণেই সীমাবদ্ধ নয়। সফটওয়্যার, মোবাইল অ্যাপ, ফিনটেক সল্যুশন ও আউটসোর্সিং সেবার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করছে বাংলাদেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাময় এই খাতকে ঘিরে বাড়ছে আশাবাদ। তবে একইসঙ্গে রয়েছে দক্ষ জনবল সংকট, আন্তর্জাতিক মান বজায় রাখা এবং নতুন বাজারে প্রবেশের মতো চ্যালেঞ্জ।

নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করলো বাংলাদেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
নেপালের বাজারে আইটি ও ক্লাউড সলিউশন সেবা চালু করেছে বাংলাদেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। এরই অংশ হিসাবে নেপালের অন্যতম শীর্ষ বিপণন ও যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ‘আউটরিচ’-এর সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

‘পেপাল’ চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতিক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপাল’ চালুর কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার। একইসঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করুন: তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অর্পিত দায়িত্বকে আমানত মনে করে নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে নব নিয়োগপ্রাপ্ত অফিস সহায়কদের প্রতি আহবান জানিয়েছেন।

পুলিশ হেফাজতে খতিব মহিবুল্লাহ; নিখোঁজের পেছনের আসল ঘটনার স্বীকারোক্তি
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মো. মহিবুল্লাহ মিয়াজীকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) রাতে তাকে টঙ্গী পূর্ব থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। তার নিখোঁজের পেছনের আসল ঘটনা তিনি স্বীকার করেছেন বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান।

ইন্টেলে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনভিডিয়া
চিপজায়ান্ট এনভিডিয়া মাইক্রোপ্রসেসর পাইওনিয়ার ইন্টেলে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ অংশীদারিত্ব তাৎক্ষণিকভাবে এনভিডিয়াকে ইন্টেলের বৃহত্তম শেয়ারহোল্ডারদের মধ্যে একটি করে তুলবে।

তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বেসিস কোরিয়া ডেস্ক চালু
তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বেসিস কোরিয়া ডেস্কের উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।