Recent event
ঢাকার বায়ুদূষণ
নির্বাচনের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি; বাস্তবায়নে কচ্ছপ গতি

নির্বাচনের আগে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি; বাস্তবায়নে কচ্ছপ গতি

রাজধানীকে নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই এখন ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের প্রধান লক্ষ্য। পানি, গ্যাস, সামাজিক নিরাপত্তা, মশক নিধন, খাল খননসহ সব ধরনের নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার তাদের। তবে, নগরবাসীর অভিযোগ নির্বাচিত হওয়ার পর এসব প্রতিশ্রুতি ভুলে যান তারা। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনের পর যদি সংসদ সদস্যরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করেন, তবে জনপ্রতিনিধিদের ওপর থেকে আস্থা হারাবেন ভোটাররা।

নির্মাণ অসম্পূর্ণ, কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে

নির্মাণ অসম্পূর্ণ, কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে

কাজ শুরুর একযুগ পর ১০টি বাস নামছে বিআরটি প্রকল্পে। নির্মাণ অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে শিববাড়ি-বিমানবন্দর-গুলিস্তান রুট। যদিও দাবি করা হচ্ছে কাজের ৯৮ শতাংশ শেষ। বাস্তবে ফ্লাইওভার, স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্মাণ শেষ হয়নি। এমন দায়সারা কাজে কোনোভাবেই প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে না বলেই মত যোগাযোগ বিশেষজ্ঞদের।

বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

চলতি বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় আজ ঢাকার বায়ুদূষণ। আইকিউএয়ারে বাতাসের মানসূচকে আজ সকাল ৯টার দিকে ঢাকার স্কোর ছিল ৩৪১। সে হিসাবে বিশ্বের ১২৬ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে ঢাকা। নিঃশ্বাসের সাথে প্রতিনিয়ত মিশছে দূষিত বায়ু। পরিবেশের সাথে হুমকিতে সংবেদনশীল জনগোষ্ঠীর স্বাস্থ্যও। ক্যাপসের গবেষণা বলছে, গেল ৯ বছরে ঢাকায় বায়ুদূষণ বেড়েছে প্রায় ১০-১২ শতাংশ। নির্মল বায়ু নিশ্চিতে আইন কার্যকরের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার তাগিদ পরিবেশ বিশেষজ্ঞদের।