আর্জেন্টিনার ম্যাচে মধ্যরাতেও ‘উৎসবের নগরী’ ঢাবি ক্যাম্পাস
ফিফা বিশ্বকাপ উন্মাদনা
নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। প্রিয় দলের খেলা দেখাকে কেন্দ্র করে মধ্যরাতেও উৎসবের নগরীতে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশেষ করে টিএসসি, ভিসি চত্বর, কিংবা মুহসীন হল প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখতে ভিড় করেন হাজারো সমর্থক।