ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নয়, ঢাবির অধীনেই পরীক্ষা চান তিতুমীরের একদল শিক্ষার্থী
নতুন করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী। দ্রুত পরীক্ষা সম্পন্ন করে বিদ্যমান কাঠামোতে ঢাবির অধীনেই স্নাতক শেষ করার দাবি জানিয়েছেন তারা। আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।

‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
সাত কলেজ সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বাস্তবতা ও সীমাবদ্ধতাকে বিবেচনায় নিয়ে একটি নতুন কাঠামো প্রস্তাব করা হয়েছে।’