
সীমান্তে বাড়ছে রুশ হামলার হুমকি, স্নায়ুযুদ্ধের সময়কার শেল্টার চালু করলো পোল্যান্ড
ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির প্রেক্ষাপটে পোল্যান্ডের পূর্ব সীমান্ত লাগোয়া লুবলিন শহরে স্নায়ুযুদ্ধের আমলের একটি পুরোনো বিমান হামলা প্রতিরোধী ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র (এয়ার রেইড শেল্টার) পুনরায় চালু করা হয়েছে। সম্ভাব্য হুমকি মোকাবিলায় এবার কৌশলগত এক পরিবর্তন আনা হয়েছে শেল্টারটির জরুরি বহির্গমন পথটি পূর্ব দিকের বদলে পশ্চিমমুখী করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে সরাসরি যুদ্ধ, সতর্ক করলেন পুতিন
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন। এদিকে ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

'ইউরোপের দরজায় কড়া নাড়ছে আরেকটি যুদ্ধ'
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘাতের মুখে পড়বে পুরো ইউরোপ। এমন হুঁশিয়ারি দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপের দরজায় কড়া নাড়ছে আরেকটি যুদ্ধ। যার জন্য প্রস্তুত নয় ইউরোপ।