যুক্তরাষ্ট্রে কাল থেকে শুরু হচ্ছে ‘ডে-লাইট সেভিং টাইম’
ঘড়ির কাঁটা এগোবে এক ঘণ্টা
যুক্তরাষ্ট্রে আবারও শুরু হচ্ছে ‘ডে-লাইট সেভিং টাইম’। আগামীকাল রোববার (৮ মার্চ) স্থানীয় সময় রাত ২টা থেকে দেশটির ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হবে। এর ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের যাপিত জীবনে যেমন পরিবর্তন আসবে, তেমনি বাংলাদেশের সঙ্গে সময়ের ব্যবধানও এক ঘণ্টা কমে আসবে।