টাঙ্গাইলে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে একজন নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।