
ঈদুল আজহা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন পাওয়া যাবে ২৩ মে যাত্রার টিকিট। এবারও অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি হবে। আজ (মঙ্গলবার, ৫ মে) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। ওই দিন পাওয়া যাবে আগামী ২৩ মার্চের টিকিট।

ভিয়েতনামে বিলাসবহুল ট্রেন ভ্রমণে খরচ ৫০ হাজার
বিলাসবহুল ট্রেনযাত্রার তালিকায় অন্যতম ভিয়েতনামের 'দ্য ভিনটেজ বাই অনেন্তরা'। দেশটির বিখ্যাত হোটেল অনেন্তরা পর্যটক আকর্ষণ বাড়াতে বিলাসবহুল এই ট্রেন ভ্রমণের সুযোগ তৈরি করেছে। ছয় ঘন্টার একমুখী এই ট্রেনযাত্রায় গুণতে হবে ৫০ হাজার টাকা।

ঈদ করতে গ্রামে যাচ্ছেন নগরবাসী
ঈদ করতে বাড়ি যাচ্ছেন নগরবাসী। রোজার শেষ শুক্রবারে কমলাপুর রেলস্টেশনে ছিলো যাত্রীদের ভিড়। কয়েকটি ট্রেন কিছুটা দেরিতে ছাড়লেও শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। যথাসময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় ঘরমুখো মানুষের মধ্যে স্বস্তি ছিলো। তবে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে ভিন্ন চিত্র দেখা যায়।