
ইরান সংকট: ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞায় কারা পড়লেন, কী বলছে তেহরান
ইরান ও ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা বিভিন্ন দেশের প্রায় ৬০টি প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ ছয় মাসে পা দেয়ার মুহূর্তে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমঝোতা লঙ্ঘন করে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের; পাল্টা হুঁশিয়ারি তেহরানের
হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরান-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির একজন মূল অর্থদাতাসহ মোট ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের তেল রপ্তানিতে ৬০ দিনের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
ইরানের জ্বালানি খাতের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) এক সাধারণ লাইসেন্স জারির মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত খনিজ তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার।