
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ
রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ভবিষ্যতে ট্রাফিক ব্যবস্থাপনা হবে প্রযুক্তিনির্ভর: আইজিপি
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।

প্রশাসনের উদ্যোগে পাল্টে গেছে রাজধানীর যানজটের চিত্র
প্রশাসনের এক উদ্যোগে পাল্টে গেছে রাজধানীর ব্যস্ততম বসিলা তিন রাস্তার মোড়ের চিত্র। রাস্তার যেকোনো দিকে মোড় নিতে ঘুরে আসতে হবে ইউটার্ন নিয়ে। ফলে সিগনালে অপেক্ষা করতে হচ্ছে না দীর্ঘ সময়। শুধু বসিলা নয় কৌশলটি ব্যবহার করা হচ্ছে জিরো পয়েন্ট, মানিক মিয়া এভিনিউসহ আরও বেশ কয়েকটি পয়েন্টে। পাশাপাশি ট্রাফিক সহকারী নিয়োগ ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ করেছে বাড়তি মাত্রা।

ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত
ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (সোমবার, ৬ জানুয়ারি ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের দুই মাস পেরিয়ে গেলেও সড়কে ফেরেনি শৃঙ্খলা
অন্তর্বর্তী সরকারের দুই মাস পেরিয়ে গেলেও এখনও সড়কে ফেরেনি ট্রাফিক শৃঙ্খলা। ৫ আগস্টে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অরাজকতা দেখা দেয় সড়কে। তখন শিক্ষার্থীরা শুরুর দিকে সামাল দিলেও এখন নেই রাস্তায়। বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের ওপর আস্থা ফেরাতে বড় কর্তাদের ভূমিকা রাখতে হবে। তবে পুলিশের দাবি পথচারী ও চালকরা সচেতন না হলে কোনো ব্যবস্থাই কাজে আসবে না। অন্যদিকে বন্দরনগরী চট্টগ্রামে পরিস্থিতি অনেকটা একই।