
আফগানদের বিপক্ষে টেস্টের আগে অনুশীলনে ব্যস্ত মুশফিক-মুমিনুলরা
আফগানিস্তান বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করছে বাংলাদেশ টেস্ট দল। টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করছেন মুশফিক-মুমিনুলরা। বল হাতে ঘাম ঝরাতে দেখা গেছে ইবাদত-তাসকিনদের।

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে পাকিস্তান
সাম্প্রতিক সময়ে নিজেদের টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা গেছে ১১ পয়েন্ট। তবে পরাজয়ের চেয়েও বড় সংকট, দল হিসেবে মেন ইন গ্রিনদের অস্তিত্বই যেন প্রশ্নের মুখে।

ম্যাকাইয়ে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘নড়বড়ে’ টাইগারদের অবস্থান
সিরিজের দ্বিতীয় টেস্টে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় রকমের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। টেবিলের চারে থাকলেও পয়েন্ট শতাংশ কমে আসায় কিছুটা হুমকিতে টাইগারদের অবস্থান। চলমান কলম্বো টেস্টে ভারত জয় পেলে তারাই দখল নেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে পরিবর্তনের ভাবনা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে বড় পরিবর্তনের ভাবনা চলছে। ১২ দলের লিগ করার পরিকল্পনার পাশাপাশি এক টেস্টের সিরিজ অন্তর্ভুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসির ওয়ার্কিং গ্রুপ।

চলতি বছরে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা পূর্ণাঙ্গ সিরিজ, সূচি প্রকাশ
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন এ পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

আরও তিন বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড
আরও তিন বছরের জন্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের দায়িত্ব পাচ্ছে ইংল্যান্ড। ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও হবে ইউরোপিয়ান দেশটিতে।

রোহিত-কোহলি ছাড়া এক নয়া যুগে প্রবেশ করতে যাচ্ছে টিম ইন্ডিয়া
হেডিংলি টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র শুরু করছে ভারত ও ইংল্যান্ড । এন্ডারসন-টেনডুলকার ট্রফি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। লিডসের হেডিংলিতে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আজ (শুক্রবার, ২০ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২৭ বছর পর প্রোটিয়াদের আইসিসির শিরোপা জয়
অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ২৭ বছর পর কোনো আইসিসি শিরোপা জয় করলো প্রোটিয়ারা। ১৯৯৮ চ্যাম্পিয়নস ট্রফির পর আর কোনো আইসিসির শিরোপা জিততে পারেনি দেশটি।

শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক
শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। সাম্প্রতিক সময়ের লজ্জাজনক পারফরম্যান্স পেছনে ফেলে জয় দিয়ে শুরুর প্রত্যাশা অধিনায়কের। মিরপুরে শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানান, শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তিনি। এ ছাড়া স্কোয়াডে এবাদত হোসেনের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন শান্ত।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আম্পায়ার তালিকা প্রকাশ
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে সামনে রেখে পাঁচ সদস্যের ম্যাচ অফিসিয়ালসদের (আম্পায়ার) তালিকা প্রকাশ করেছে আইসিসি। এক প্রেস বিজ্ঞপ্তিতে অনফিল্ড আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ এবং নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফেনির নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়ার ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১০ বছর পর বর্ডার-গাভাস্কার সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অজিরা।

বর্ডার-গাভাস্কার ট্রফি: ১২ বছরে প্রথম শিরোপা হারানোর শংকায় ভারত
প্রেস্টিজিয়াস বর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধারের পথে অস্ট্রেলিয়া। আর তাতে বিপদে ভারত। ১২ বছরে এই প্রথমবার শিরোপা হারাতে বসেছে ভারতীয়রা। সঙ্গে হাত থেকে ফসকে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।