টিলা কাটা

সিলেটে টিলা ধ্বংসে বাড়ছে প্রাণহানি, নীরব প্রশাসন
সিলেটে গত কয়েকদশক থেকেই চলছে টিলা কাটার মহোৎসব। এর ফলে গত কয়েক দশকে সিলেট জেলার প্রায় ৬০ শতাংশ টিলা বিলীন হয়ে গেছে। টিলাধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। নতুন করে হুমকির মুখে পড়েছে নগরীর একটি মাদ্রাসা, শ্মশানসহ বেশ কিছু ঘরবাড়ি ও সড়ক। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ পরিবেশবাদীদের।

দুই দশকে সিলেটে প্রায় ৪০ শতাংশ টিলা কাটা হয়েছে
সিলেটে নানান কৌশলে টিলা কাটা অব্যাহত রয়েছে। পরিবেশ বিনষ্ট করে গত দুই দশকে সিলেটের প্রায় ৪০ শতাংশ টিলা কাটা হয়েছে। বিপরীতে প্রশাসনের রুটিন ওয়ার্ক ছাড়া নেই বিশেষ কোনো নজর। এসব অব্যাহত ফলে দিন দিন দেশের উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ হয়ে উঠছে সংকটময়।