ইরান ফুটবল দলের টিকিট বরাদ্দ প্রত্যাহার; সমর্থকদের ক্ষোভ
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র দুই দিন বাকি, ঠিক এই মুহূর্তে ইরানের ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই) জানিয়েছে, তাদের জন্য বরাদ্দ করা সব টিকিট প্রত্যাহার করে নেয়া হয়েছে। এই আকস্মিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন কয়েক হাজার সমর্থক, যারা ইতোমধ্যে খেলার টিকিট পাওয়ার আশায় যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।