
বিনা খরচে ইতালিতে পড়াশোনার সুযোগ, পাবেন যারা
ইউরোপের অন্যতম জনপ্রিয় ও সমৃদ্ধশালী দেশ ইতালিতে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বহু বাংলাদেশি শিক্ষার্থী। তবে ইউরোপে পড়াশোনা ও থাকার খরচ জোগানো অনেক সময় সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই আর্থিক বাধা দূর করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১০০% পর্যন্ত টিউশন ফি মওকুফ (100% Tuition Fee Waiver) ও নানা বৃত্তির সুযোগ নিয়ে এসেছে ইতালির বিখ্যাত বোকোনি বিশ্ববিদ্যালয় (Bocconi University)। প্রতিষ্ঠানটি ২০২৭-২৮ শিক্ষাবর্ষের (Academic Year 2027-2028) জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা প্রদান করছে (Study in Italy for Free)।

জার্মানিতে স্কলারশিপ, মাসিক ভাতাসহ যে যে সুবিধা থাকছে
বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণাগার এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার চমৎকার সুযোগের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে জার্মানি। যারা দেশটিতে টিউশন ফি ছাড়া উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এসেছে বড় একটি সুযোগ। জার্মান ভিত্তিক খ্যাতনামা প্রতিষ্ঠান ‘হান্স সাইডেল ফাউন্ডেশন’ (Hanns Seidel Foundation - HSS) ২০২৭ শিক্ষাবর্ষের জন্য আকর্ষণীয় এই স্কলারশিপের ঘোষণা দিয়েছে (Hanns Seidel Foundation Scholarship Germany 2027)।

শিক্ষার্থীদের কর্মঘণ্টা নিয়ে বিপাকে কানাডা, চাকরির বাজারে অস্বস্তি
বিদেশি শিক্ষার্থীদের কর্মঘণ্টা বেঁধে দেয়া নিয়ে বিপত্তি বাড়ছে কানাডায়। সপ্তাহে ২৪ ঘণ্টা কাজের সুযোগের কথা বলা হলেও, তা এখনো অনুমোদন দেয়া হয়নি। এতে জীবনযাত্রার ব্যয় বাড়লেও, আয় বাড়ার কোনো পথই দেখছেন না শিক্ষার্থীরা। অনেকে আবার দেশ থেকে অর্থ এনে টিউশন ফি'সহ প্রয়োজনীয় ব্যয় মেটাচ্ছেন।

যুক্তরাজ্যে পড়তে গিয়ে বেশিরভাগ বাংলাদেশিই আবেদন করছে অ্যাসাইলামের
বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার্থী ভিসায় পড়তে গিয়ে অনেকেই আবেদন করছেন অ্যাসাইলামের জন্য। অন্তত ছয়টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ অবস্থার পরিবর্তন না হলে ঝুঁকিতে পড়তে পারেন ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রকৃত বাংলাদেশিরা।