ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া-মুড়ি উৎপাদন, কারখানাকে জরিমানা
ফেনীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিড়া, মুড়ি উৎপাদন করায় অভিযুক্ত কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা টাস্কফোর্স টিমের প্রধান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানা করেন।