
ভোটগ্রহণ শেষে বুথফেরত সমীক্ষার অপেক্ষা, জটিল সমীকরণের মুখে ইসরাইলের সরকার গঠন
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে ইসরাইল। মধ্যপ্রাচ্যকে চরম অস্থিরতার মুখে ঠেলে দেয়া সেই সংঘাতের পটভূমিতে অনুষ্ঠিত মঙ্গলবারের এই ভোটে নির্ধারণ হবে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। তবে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শেষ হলেও চূড়ান্ত ফলাফল জানতে এবং সরকার গঠনের স্পষ্ট চিত্র পেতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে।

চতুর্থবারের মতো পার্লামেন্টে আস্থা ভোটে হারলেন জার্মান চ্যান্সেলর
ইতিহাসে চতুর্থবারের মতো পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন জার্মান চ্যান্সেলর। ২৩ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের লক্ষ্যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ওলাফ শলৎজ। জোট সরকারের আইনপ্রণেতাদের সঙ্গে দ্বন্দ্বে সরকার পরিচালনা কঠিন হয়ে উঠছিল শলৎজের জন্য। তাই আস্থা ভোটে হেরে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন জার্মান চ্যান্সেলর। যদিও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের সরকার গঠনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।

নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি
চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা অলি। রোববার ( ১৪ জুলাই) তাকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল।

পাকিস্তানের নির্বাচনে কারচুপি! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
পাকিস্তানের নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা শুরু হয়েছে। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন রাওয়ালপিন্ডির কমিশনার। ঘটনার তদন্তে উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছে দেশটির নির্বাচন কমিশন। আর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো।

কে হচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?
অবশেষে সরকার গঠনের সমঝোতায় এলো নওয়াজ শরীফের মুসলিম লীগ ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি। বিলাওয়াল ভুট্টোর বিরোধিতায় নওয়াজ শরীফের পরিবর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তার ভাই শাহবাজ শরীফ।