স্বায়ত্তশাসিত অস্ত্রের বৈশ্বিক নিয়মে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বাধা, অনিশ্চয়তায় জেনেভা সম্মেলন
স্বায়ত্তশাসিত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক নীতিমালা তৈরির লক্ষ্যে জেনেভায় চলমান বৈশ্বিক সম্মেলন কোনো ঐকমত্য ছাড়াই শেষ হতে পারে বলে আশঙ্কা করছেন কূটনীতিকেরা। মূলত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তীব্র বিরোধিতার কারণেই এ সংক্রান্ত চুক্তি বা খসড়া দলিল চূড়ান্ত হওয়া নিয়ে এই গভীর সংশয় দেখা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।