
কম্পিউটার জগতে এআই আনবে ‘নতুন যুগের’ সূচনা—জেনসেন হুয়াং
কম্পিউটার বা পারসোনাল ডিভাইস থেকে শুরু করে রোবট পর্যন্ত সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং। আজ (মঙ্গলবার, ২ জুন) তাইপেইতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এআই এজেন্টগুলো এখন নিজেই চিন্তা করতে এবং স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, যা কম্পিউটিং জগতে একটি ‘নতুন যুগের’ সূচনা করবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়ার অতিধনীদের সম্পদে কর: ‘এটি কোনো বিষয়ই নয়’ বলছেন এনভিডিয়া প্রধান
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অতিধনীদের ওপর ‘ওয়েলথ ট্যাক্স’ বা সম্পদ কর আরোপের প্রস্তাব নিয়ে যখন অনেক ধনকুবের খেপে আছেন, তখন সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের মুখে। প্রায় ২০০ বিলিয়ন ডলারের মালিক হুয়াং এই প্রস্তাব সম্পর্কে বলেন, ‘এটি ঠিক আছে। আমি এটি নিয়ে এক মুহূর্তের জন্যও ভাবিনি।’ সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের ১০ কোম্পানিকে এনভিডিয়ার এইচ২০০ চিপ বিক্রির ছাড়, কিন্তু সরবরাহ শুরু হয়নি
যুক্তরাষ্ট্র চীনের প্রায় ১০টি প্রতিষ্ঠানের কাছে এনভিডিয়ার দ্বিতীয় সর্বাধুনিক এআই চিপ এইচ২০০ বিক্রির অনুমোদন দিয়েছে। তবে এখনো একটি চিপও সরবরাহ করা হয়নি। সংশ্লিষ্ট তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, দুই দেশের প্রযুক্তি প্রতিদ্বন্দ্বিতা ও কড়াকড়ি শর্তের জালে আটকে রয়েছে বড় এই চুক্তি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।