জুলাইযোদ্ধা
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজও স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া সব গণতন্ত্রকামী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’

ফেনীতে শহিদ শ্রাবণের বাবার ক্ষোভ

আড়ম্বরপূর্ণ সংবর্ধনা নয়, শহিদদের রক্তে অর্জিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন ফেনীর জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শহিদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন। শহিদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে রাজনীতি করবেন না।’

আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক শিশুকন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. সুজনের নবজাতক শিশুকন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

অপরিবর্তিত থাকছে মুক্তিযুদ্ধ ভাতা, জুলাইযোদ্ধাদের ভাতাও বহাল

অপরিবর্তিত থাকছে মুক্তিযুদ্ধ ভাতা, জুলাইযোদ্ধাদের ভাতাও বহাল

প্রস্তাবিত বাজেট

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অপরিবর্তিত থাকছে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী। তবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়বে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবিত এই বাজেটে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে।

কারানির্যাতিত প্রবাসী জুলাইযোদ্ধাদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না— জানতে চেয়ে রুল

কারানির্যাতিত প্রবাসী জুলাইযোদ্ধাদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না— জানতে চেয়ে রুল

জুলাই আন্দোলনে ভূমিকা রাখায় প্রবাসে কারানির্যাতন ভোগ করে দেশে ফেরা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী জুলাইযোদ্ধাদের ফৌজদারি দায়মুক্তি এবং আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে।

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের দায়মুক্তির অধিকার রয়েছে এবং এর অধ্যাদেশের জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

জামিন পেলেন ‘জুলাইযোদ্ধা’ সুরভী

জামিন পেলেন ‘জুলাইযোদ্ধা’ সুরভী

চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

অস্ত্র-গুজব আর সহিংসতায় বাড়ছে নিরাপত্তা উদ্বেগ; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ত্র-গুজব আর সহিংসতায় বাড়ছে নিরাপত্তা উদ্বেগ; প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা বাহিনী

অস্ত্রের ছড়াছড়ি, সঙ্গে গুজব আর মব ভায়োলেন্স। টার্গেট কিলিংয়ের হুমকি তো আছেই। এর মধ্যেই নিরাপত্তা বিবেচনায় ৪৩ জনের জীবনের ঝুঁকির তালিকা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাদের মধ্যে রাজনীতিবিদ, জুলাইযোদ্ধা ও সাংবাদিকদের নাম রয়েছে। কী করছে আইনশৃঙ্খলা বাহিনী? নিরাপত্তা ঘাটতি কীভাবে পূরণ হবে?

হাদির ওপর গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের

হাদির ওপর গুলিবর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ঢাবি সাদা দলের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দাবি জানিয়েছে সংগঠনটি।

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

১২৮ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় এবং গেজেটে একাধিকবার নাম থাকায় ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আজ (বুধবার, ২৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২৮ জন জুলাইযোদ্ধার গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রতারণার মাধ্যমে জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে যারা সরকারের অর্থ আত্মসাৎ করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জুলাই সনদ ও ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ জুলাইযোদ্ধাদের

জুলাই সনদ ও ঘোষণাপত্র ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ জুলাইযোদ্ধাদের

জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে জুলাইযোদ্ধারা। তাদের দাবি জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আজকের মধ্যেই দিতে হবে। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এখনও বন্ধ রয়েছে এখানকার সড়ক।