
গণভোট কেন দেবেন, কীভাবে দেবেন
আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন। একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অন্যদিকে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামো নির্ধারণে ঐতিহাসিক গণভোট (Referendum)। গণভোট মানে হলো কোনো সুনির্দিষ্ট নীতি বা সাংবিধানিক পরিবর্তনের ওপর জনগণের সরাসরি রায়। এবারের গণভোট মূলত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ (July National Charter 2025) বাস্তবায়নের একটি আইনি ম্যান্ডেট। ভোটাররা যদি এই সনদের সংস্কার প্রস্তাবগুলোতে 'হ্যাঁ' ভোট দেন, তবে নবনির্বাচিত সংসদ পরবর্তী ১৮০ কার্যদিবসের মধ্যে এই পরিবর্তনগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য থাকবে।

জাতির ধাক্কা খেয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে কেউ কেউ: জামায়াত আমির
জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) কেরানীগঞ্জে সাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।