
এসএসসিতে প্রশ্নফাঁস ও নকল রোধে সরকারের জিরো টলারেন্স ঘোষণা: শিক্ষামন্ত্রী
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আজ (শনিবার, ১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: আইজিপির কড়া বার্তা
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে কড়া বার্তা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরো নাজুক হয়ে উঠছে অপরাধপ্রবণ রাজধানীর নিরাপত্তা
বাড়ছে ছিনতাই, অনিরাপদ হয়ে পড়েছে অলিগলিও
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশ মুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় জবুথবু বাসিন্দারা কেউ কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে- জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে আটক।

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতভর র্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭
র্যাগিংয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের ঘোষণা দিলেও রাতভর র্যাগিংয়ে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ৩ শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৭ শিক্ষার্থীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করে তাদের হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে। এম. কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪সেশন) সকল শিক্ষার্থীরা র্যাগিংয়ের শিকার হয়।