জিয়ান্নি ইনফান্তিনো
ক্ষমতার অপব্যবহারে প্রেমিকাকে টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি!

ক্ষমতার অপব্যবহারে প্রেমিকাকে টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি!

এবার নতুন অভিযোগ উঠেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে। উয়েফায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অর্থ অপচয়ের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে দাবি করা হয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে নিজের কথিত প্রেমিকাকে বিদায় জানাতে সংস্থার তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ইনফান্তিনো।

চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর; সমর্থন হারাচ্ছেন ফিফা সভাপতি

চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর; সমর্থন হারাচ্ছেন ফিফা সভাপতি

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ বেড়েই চলছে। বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর চেয়ার বাঁচাতে হিমশিম খাচ্ছেন তিনি। একে একে ইউরোপের প্রভাবশালী দেশগুলো ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। ফিনল্যান্ড, ওয়েলস, সার্বিয়া এবং ইংল্যান্ডের পর এবার সেই তালিকায় যুক্ত হলো সুইডেন।

বিতর্কের কেন্দ্রে ইনফান্তিনো; হারাতে পারেন কী ফিফার নেতৃত্ব?

বিতর্কের কেন্দ্রে ইনফান্তিনো; হারাতে পারেন কী ফিফার নেতৃত্ব?

কয়েকদিনের ব্যবধানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে তৈরি হয়েছে সংকট। সাম্প্রতিক কিছু ঘটনায় বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর এ কর্মকর্তার পদ এখন অনেকটাই ঝুঁকিতে। এরই মধ্যে বেশকিছু কনফেডারেশন তার বিরুদ্ধে মুখ খুলেছে। ইনফান্তিনো কীভাবে প্রেসিডেন্ট পদ হারাতে পারেন এবং বাস্তবে সেই সম্ভাবনা কতটা।

ইনফান্তিনোর পর কে? ফিফা সভাপতি পদে আলোচনায় যেসব নাম

ইনফান্তিনোর পর কে? ফিফা সভাপতি পদে আলোচনায় যেসব নাম

ফিফা (FIFA) কার্যালয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক নাটকের পূর্বাভাস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (Gianni Infantino) ওপর আর কোনো আস্থা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা (UEFA)। বিশ্বকাপ ও ফিফার বাণিজ্যিক স্বত্ব পরিচালনায় বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত ইনফান্তিনো বাতিল করলেও থামেনি অসন্তোষ। ইউরোপের পাশাপাশি এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল প্রশাসনের প্রভাবশালী অংশও এখন প্রকাশ্যে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে (Who After Infantino: FIFA President Candidates Discussion)।

ফিফা-উয়েফা’র দ্বিমুখী লড়াইয়ে বড় মোড়

ফিফা-উয়েফা’র দ্বিমুখী লড়াইয়ে বড় মোড়

‘ফিফা’ এবং উয়েফা’-র মধ্যকার রাজনৈতিক দ্বিমুখী লড়াই এবার বড় ধরনের মোড় নিতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একক প্রভাবের লাগাম টানতে তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর পরিকল্পনা করছে উয়েফা। আর সেই লড়াইয়ে তারা পাশে চাইছে ফরাসি ক্লাব পিএসজির মালিক নাসের আল-খেলাইফিকে।

ইনফান্তিনোর পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বিশ্বকাপ বয়কটের হুমকি

ইনফান্তিনোর পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বিশ্বকাপ বয়কটের হুমকি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত এক বাণিজ্যিক পরিকল্পনার বিরুদ্ধে একাট্টা হয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা। টুর্নামেন্টগুলোর শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্ত মেনে নেয়নি ইউরোপ। এক জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে-ইনফান্তিনো এই পরিকল্পনা বাস্তবায়ন করলে বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্ট বয়কট করবে তারা।

‘বিশ্বকাপ বস’ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা; প্রশ্নের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

‘বিশ্বকাপ বস’ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা; প্রশ্নের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

আর্জেন্টিনার দৈনিক ক্লারিন-এর প্রতিবেদন

২০১৮ সালের শেষের দিকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে তিনি ঠিক কী পছন্দ করেন আর কী করেন না। আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে দর্শকদের বাজে আচরণে তিনি বিরক্ত হয়েছিলেন। কিন্তু ঠিক তার উল্টো অভিজ্ঞতা হয়েছিল হোয়াইট হাউসের ওভাল অফিসে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছিলেন, ‘আপনি তো বেশ বিখ্যাত ও গুরুত্বপূর্ণ মানুষ, তাই না?’

জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট

জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট

জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান।