চীনের কাছে হেরে এশিয়ান গেমস জেতার স্বপ্ন অধরা রয়ে গেলো জিন্নাতের
এশিয়ান গেমসে উশুতে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে পদক নিশ্চিত করেছেন গতকালই। প্রত্যাশা ছিল সোনা কিংবা রুপার জন্য লড়াই করবেন উশু কন্যা জিন্নাত আক্তার। তবে সেমিফাইনালে চীনের শীর্ষ তারকা উ দি-র কাছে হেরে গেলেন জিন্নাত।