সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক চাপে নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার কোনো ধরনের ভূরাজনৈতিক (জিওপলিটিক্যাল) চাপ বা সংকটে নেই। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।