
হরমুজ প্রণালি সংকট: তেল থেকে কনটেইনার জাহাজে নজর ইরানের, বাড়ছে ঝুঁকি
হরমুজ প্রণালিতে ওয়াশিংটন ও তেহরানের চলমান সংঘাত এখন আর কেবল তেল ট্যাংকারের মধ্যে সীমাবদ্ধ নেই; জ্বালানিবাহী জাহাজের পাশাপাশি সাধারণ বাণিজ্যিক ও পণ্যবাহী নৌযানগুলোও একের পর এক হামলায় সাগরে তলিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে কৌশলগত এই প্রণালির কাছাকাছি প্রজেক্টাইলের আঘাতে একটি কনটেইনার জাহাজ এবং একটি শুকনো পণ্যবাহী (বাল্ক ক্যারিয়ার) জাহাজ ডুবে গেছে। সাধারণ বাণিজ্যিক জাহাজে হামলা ছড়িয়ে পড়ার এই ঘটনায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও সমুদ্র বাণিজ্য পথ চরম হুমকির মুখে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুলগেরিয়া উপকূলে ড্রোন হামলায় পণ্যবাহী জাহাজডুবি; নিখোঁজ ১১ নাবিক
কৃষ্ণসাগরে বুলগেরিয়া উপকূলের কাছে ড্রোন হামলায় একটি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়ে অন্তত ১১ জন নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজটিতে থাকা পাঁচজন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ঘটে যাওয়া এই হামলার পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে বুলগেরিয়া। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জাভা সাগরে যাত্রীবাহী জাহাজডুবি; এখনো নিখোঁজ ১২৯ জন
জাভা সাগরে যাত্রীবাহী জাহাজডুবির একদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মিলছে না ১২৯ জনের। তাদের সন্ধানে দিন-রাত এক করে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।