Recent event
জাতীয় ভোক্তা অধিকার
ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে: ভোক্তার ডিজি

ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে: ভোক্তার ডিজি

দেশের ভোক্তা সাধারণের অধিকার সংরক্ষণে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফারুক আহম্মেদ। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

পাবনায় স্পিডের আদলে তৈরি হতো নকল পানীয়!

পাবনায় স্পিডের আদলে তৈরি হতো নকল পানীয়!

কোমল পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার, ১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের লাভলী ফুড ইন্ডাস্ট্রিজ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক মূল্যে নামিয়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধিরা-চাঁদাবাজি বন্ধ, সিন্ডিকেট ভেঙে দখলদারদের শাস্তির আওতায় আনা এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শনসহ বেশ কিছু দাবি জানান। আর বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের মূলহোতা করপোরেট গ্রুপগুলোর নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার কথা জানালো জাতীয় ভোক্তা অধিকার।