জাতীয় বাজেট
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরকে সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব হিসেবে অভিহিত করেছে। তবে, বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারসমূহের কার্যকর বাস্তবায়নের ওপর বলে মনে করে সংগঠনটি।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনে ১,৮৮৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনে ১,৮৮৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা তুলে ধরেছে সরকার।

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিতে ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৬-২৭ বাজেট

২০২৬-২৭ জাতীয় বাজেটে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আলোচনায় এ বাজেট পেশ করা হয়।

মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন তিনি।

করব্যবস্থা আরও সহজ হবে, কমবে অযৌক্তিক করের চাপ: এনবিআর চেয়ারম্যান

করব্যবস্থা আরও সহজ হবে, কমবে অযৌক্তিক করের চাপ: এনবিআর চেয়ারম্যান

আগামী জাতীয় বাজেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে করব্যবস্থা আরও সহজ করা এবং অযৌক্তিক করের চাপ কমানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ (বুধবার, ২০ মে) রাজধানীর একটি হোটেলে ‘ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং (এফএআর) সামিট-২০২৬’-এর এক ব্যবসায়িক অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষায় বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি: বাস্তবায়নের সক্ষমতাই বড় চ্যালেঞ্জ

শিক্ষায় বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি: বাস্তবায়নের সক্ষমতাই বড় চ্যালেঞ্জ

এক দশকে শিক্ষায় বরাদ্দের হার যেমন কমেছে, তেমনি কমেছে বাস্তবায়নের সক্ষমতাও। বিশেষজ্ঞরা বলছেন, শুধু উচ্চাভিলাষী লক্ষ্য নয়, প্রয়োজন কার্যকর পরিকল্পনা ও জবাবদিহিতা। বিএনপি সরকারের পক্ষ থেকে শিক্ষায় বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা বাস্তবে রূপ নেবে কিনা, তা নির্ভর করছে বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর ওপর।

বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: এনসিপি

বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে জনআকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এ বাজেট নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের জীবনমান উন্নয়নে প্রভাব ফেলবে না। ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বাংলামোটরের রূপায়ন টাওয়ারে আজ (মঙ্গলবার, ৩ জুন) এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এ কথা জানান।

জাতীয় বাজেট কী, কীভাবে তৈরি হয়?

জাতীয় বাজেট কী, কীভাবে তৈরি হয়?

প্রতি বছর জুনে ঘোষণা করা হয় দেশের জাতীয় বাজেট। আজ (সোমবার, ২ জুন) ঘোষিত হবে ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। ৫৪ বছরের বাংলাদেশে এবার ঘোষিত হতে যাচ্ছে ৫৪তম বাজেট। এরমধ্যে ১০টি বাজেট ঘোষণা হয় কোনো সংসদ ছাড়া। সেই হিসেবে এটি হতে যাচ্ছে সংসদহীন ১১তম বাজেট। তাই বাজেটকে ঘিরে এবার সংসদ ভবনে কোনো প্রস্তুতি নেই। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ঘোষিত হতে যাচ্ছে এবারের বাজেট। গেলো ৫৪ বছরের দীর্ঘ সময়ে বাজেট উপস্থাপন ও পরিসংখ্যান প্রকাশে এসেছে নানা পরিবর্তন। সরকারের আয়-ব্যয়ের খাতে যুক্ত হয়েছে নিত্য-নতুন বিষয়।

ভারতের ২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা

ভারতের ২০২৫ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা

১২ লাখ রুপি পর্যন্ত করের বোঝা কমিয়ে ২০২৫ অর্থবছরের জন্য জাতীয় বাজেট ঘোষণা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। এই বাজেটকে বলা হচ্ছে, দেশের দরিদ্র, কৃষক, নারী আর তরুণদের বাজেট।

এনবিআরকে শক্তিশালী করার পাশাপাশি জনবান্ধব বাজেট তৈরিতে কাজ চলছে: আব্দুল মজিদ

এনবিআরকে শক্তিশালী করার পাশাপাশি জনবান্ধব বাজেট তৈরিতে কাজ চলছে: আব্দুল মজিদ

এনবিআরকে শক্তিশালী করার পাশাপাশি জাতীয় বাজেট যেন জনবান্ধব হয় সেজন্য কাজ চলছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার কমিশনের সদস্য ড. মোহাম্মদ আবদুল মজিদ।

বাজেট যাই হোক না কেন জবাবদিহিতা জরুরি: দেবপ্রিয় ভট্টাচার্য

বাজেট যাই হোক না কেন জবাবদিহিতা জরুরি: দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘বাজেট যাই হোক না কেন, তার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়বদ্ধতা যেন থাকে। যে টাকাই খরচ হোক না কেন, সেটার যেন সঠিক লক্ষ্য থাকে।’

জাতীয় বাজেট যেভাবে তৈরি হয়

জাতীয় বাজেট যেভাবে তৈরি হয়

সংসার বা ব্যক্তিগত জীবন পরিচালনায় বাজেট বা আয়-ব্যয়ের হিসাব করতে হয় সবাইকে। সাধারণ মানুষকে আয়ের বিপরীতে হিসাব কষতে হয় খরচের। তবে একটি রাষ্ট্রের বাজেট এর উল্টো। রাষ্ট্রকে আগে এক বছরের জন্য তার ব্যয় নির্ধারণ করতে হয়। এর বিপরীতে কোন কোন খাত থেকে আয় করা হবে, সে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়ে থাকে। বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব।