
বাংলাদেশে চাঁদ দেখা নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে, ঈদ শুক্রবার নাকি শনিবার?
বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি (Shawwal moon not sighted in Bangladesh)। ফলে চলতি বছরের পবিত্র রমজান মাস ৩০ দিন (Ramadan 30 days complete) পূর্ণ হচ্ছে। আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026 Bangladesh) উদযাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর কবে? পূর্বাভাসে যা জানা গেলো
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর (Holy Eid-ul-Fitr) কবে উদযাপিত হবে, তা নিয়ে দেশজুড়ে কৌতূহল শুরু হয়েছে। এই মাহেন্দ্রক্ষণ নির্ধারণে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি (National Moon Sighting Committee)। রাজধানীর বায়তুল মোকাররমে ওইদিন সন্ধ্যায় অনুষ্ঠিতব্য এই সভা থেকেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

মধ্যপ্রাচ্যের আকাশে রজবের চাঁদ, দুই মাস পর রমজান
মধ্যপ্রাচ্যের আকাশে আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে। এর মাধ্যমে শুরু হয়ে গেল মহিমান্বিত রমজানের অপেক্ষা। কেননা রজবের পর আসবে শা’বান মাস, আর তারপরই রমজান। এবার যদি রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে। খবর গালফ নিউজের।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
১৪৪৭ হিজরি সনের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ (বুধবার, ২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
বাংলাদেশের আকাশে আজ কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। এর ফলে আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

আগামী ২০ আগস্ট দেশে পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল (শনিবার) ২৬ জুলাই পবিত্র মুহাররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৭ জুলাই থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ২৫ সফর ১৪৪৭ হিজরি, ২০ আগস্ট পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত হবে।

ঈদুল আজহা ৭ জুন
দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, আজ (বুধবার, ২৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা যায়।

চাঁদ দেখা কমিটির সভা বাদ মাগরিব
পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ (শনিবার, ১ মার্চ) বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল
১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল (শনিবার, ১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

জিলহজের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা
আগামী ১৭ জুন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আজ (শুক্রবার, ৭ জুন) রাত ৯টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ, ঈদ বৃহস্পতিবার
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পবিত্র ঈদুর ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

বায়তুল মোকাররমে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
হিজরি ১৪৪৫ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ (মঙ্গলবার, ৯ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসেছে।