
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে জলদস্যুতা ও বনজীবীদের অপহরণ-মুক্তিপণ আদায়ের ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় জলদস্যুতার’ অভিযোগ ইরানের
ইরানের বাণিজ্যিক জাহাজ জব্দ করার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জলদস্যুতা ও সন্ত্রাসবাদে’র অভিযোগ তুলেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি বলেছেন, এই বেআইনি কর্মকাণ্ডের জবাব দেয়ার অধিকার ইরান সংরক্ষণ করে।মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জলদস্যুতাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে সিন্ডিকেট
ভারত মহাসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার কৌশল ও নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি বাড়িয়েছে জলদস্যুরা। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাইরে থেকেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর। দস্যুতা ঠেকাতে জাহাজটিতে ছিল না পর্যাপ্ত প্রতিরক্ষামূলক ব্যবস্থা। সমুদ্র পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জলদস্যুতাকে ঘিরে বিশ্বজুড়ে নিরাপত্তা সংস্থা ও বীমা কোম্পানিগুলোর সিন্ডিকেট তৈরি হয়েছে।

বেপরোয়া হয়ে উঠছে সোমালিয়ার জলদস্যুরা
আট বছরে ৪০ কোটি মার্কিন ডলারের বেশি মুক্তিপণ আদায় করেছে সোমালিয়ার জলদস্যুরা। কিন্তু সাধারণ জেলে হয়ে জলদস্যুতাকে কীভাবে দেশের অর্থনৈতিক চালিকা শক্তিতে রুপ দিলো? এর পেছনেইবা কোন শক্তিশালী চক্র কাজ করছে?

সোমালিয়ার অর্থনীতির চালিকাশক্তি জলদস্যুতা
হুতি আতঙ্কের মধ্যেই বিশ্ব বাণিজ্যের জন্য নতুন হুমকি হয়ে উঠেছে সোমালিয়ার জলদস্যুরা। কিন্তু স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের দেশ থেকে কীভাবে জলদস্যুতা নির্ভর অর্থনীতির দেশে পরিণত হল সোমালিয়া?