
জাল দলিলে জমি দখল হলে কী করবেন? জেনে নিন আইনি প্রতিকার
দেশে জাল জাতীয় পরিচয়পত্র বা নকল কাগজপত্র ব্যবহার করে জমি ও ফ্ল্যাটের ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে জমি দখলের ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। অভিযোগ রয়েছে, এসব জাল দলিল ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ জালিয়াতির ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের সংঘবদ্ধ ভূমি দস্যু ও জালিয়াতি চক্র সক্রিয় রয়েছে (What to Do If Land is Occupied with Fake Deeds? Know How to Identify Fraudulent Deeds and Legal Remedies)।

দলিল, রেকর্ড নাকি দখল: আইনের চোখে জমির আসল মালিক কে?
বাংলাদেশে ভূমি আইন (Land Law) এবং মালিকানা নিয়ে প্রচলিত বিতর্কের অবসান ঘটাতে আইনের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানা জরুরি। জমি কেনা-বেচা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা প্রমাণের ক্ষেত্রে তিনটি প্রধান স্তম্ভ কাজ করে। তবে কোনটি কার চেয়ে বেশি শক্তিশালী, তা নির্ভর করে পরিস্থিতির ওপর।

উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগিতে নতুন নিয়ম, বণ্টন হবে যেভাবে
দেশের ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে এবং উত্তরাধিকার সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ও মামলা কমাতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রি, নামজারি (Mutation) বা রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে 'আপোষ বণ্টননামা দলিল' (Registered Partition Deed) তৈরি করা বাধ্যতামূলক করা হয়েছে।

বদলে যাচ্ছে ভূমি আইন, ২০২৬ সাল থেকে যে ৬ ধরনের দলিলে আর টিকবে না জমির মালিকানা
দেশের ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যুগ যুগ ধরে চলা জালিয়াতি ও মামলা-জোর কমাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ২০২৫ সাল শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। নতুন বছর থেকেই কার্যকর হতে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন (Land Offence Prevention and Remedy Act)-এর কঠোর প্রয়োগ। এজন্য আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশে ছয় ধরনের দলিলের ভিত্তিতে জমির মালিকানা আর বৈধ হিসেবে গণ্য হবে না। শুধু নতুন মালিকানা অর্জনই নয়, বরং অতীতে যারা এসব দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে আসছিলেন, তাদের মালিকানাও বাতিল হয়ে যাবে।

ভোলায় বাক প্রতিবন্ধী দিনমজুরকে হত্যা, চিরকুট পাঠিয়ে হুমকির অভিযোগ
ভোলায় বাকপ্রতিব্ন্ধী এক দিনমজুরকে হত্যার পর তার পরিবারকে চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জেলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের লামছি গ্রামের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের লামছি গ্রামের বাক প্রতিবন্ধী কবির হোসেন (৩৫) ছিলেন শান্ত-শিষ্ট স্বভাবের মানুষ।