
দেড় বছর পরই মানুষ বিএনপির কাছে জবাবদিহিতা আশা করবে: পানিসম্পদ মন্ত্রী
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, প্রায় পাঁচ মাস হয়েছে বিএনপি ক্ষমতায় এসেছে। যখন এক-দেড় বছর যাবে, তখন মানুষ আমাদের কাছে জবাবদিহিতার আশা করবেন। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির হল রুমে সদর পৌরসভার লামচরি জামে মসজিদ কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের জবাবদিহি চাওয়া উচিত মার্কিন জনগণের: ইসমাইল বাঘাই
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা এই ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ (ওয়ার অব চয়েস) নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়া মার্কিন জনগণের ‘অস্বীকার করার অযোগ্য অধিকার ও পবিত্র কর্তব্য’ বলে মন্তব্য করেছে তেহরান। আজ (শনিবার, ২ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ কথা বলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা হলেও কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে তা বিতর্কিত হয়ে পড়ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যেমন জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তেমনি গণমাধ্যম কর্মীদেরকেও জবাবদিহিতার আওতায় থাকতে হবে।’

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেই সঙ্গে এ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

নুরের ওপর নৃশংস হামলায় জড়িতদের কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না: অন্তর্বর্তী সরকার
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শনিবার, ৩০ আগস্ট) এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের সাথে আছে যুক্তরাজ্য
জাতীয় পুনর্মিলনের আকাঙ্ক্ষা ধারণ করে জবাবদিহিতার সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে পথে আগাচ্ছে যুক্তরাজ্য সরকার তার সঙ্গে আছে। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ঢাকা সফররত ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সময় ব্রিটিশ এই মন্ত্রী জানান, যুক্তরাজ্য সরকার আশা করে নির্বাচনের মাঠে সমতা আনতে, শিগগিরই ইউনূস সরকার তাদের কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন বিশেষ দলকে রাজনীতিতে ফেরাতে নয়, নির্বাচন নিয়ে কথা হয়েছে।

বাংলাদেশের পাচার হওয়া সম্পদ ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রকে টিআইবির চিঠি
বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ-সম্পদ ফিরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে টিআইবি ও টিআই-ইউএস। আজ (মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাংবাদিকতা পেশার জবাবদিহিতায় প্রেস কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ
গণমাধ্যম ও সাংবাদিকতা পেশায় জবাবদিহিতা আনতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।