
আসছে ডিজিটাল আইডি, কী কী সুবিধা মিলবে
নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে বড় ধরনের প্রযুক্তিগত বিপ্লবের পথে হাঁটছে বাংলাদেশ। দেশের প্রতিটি নাগরিকের জন্য এবার চালু হতে যাচ্ছে একক ডিজিটাল পরিচয় বা ডিজিটাল আইডি (Digital ID)। সম্প্রতি সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদ গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী মাস থেকেই দেশের প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (Digital Public Infrastructure - DPI) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এই উদ্যোগের মূল ভিত্তি হচ্ছে ‘এক নাগরিক, এক ডিজিটাল আইডি, এক ডিজিটাল ওয়ালেট’। এটি পুরোপুরি বাস্তবায়িত হলে নাগরিকদের আর আলাদা আলাদা সনদের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরে হয়রানি হতে হবে না (Unified Digital ID Bangladesh)।

বাংলাদেশে ১ জানুয়ারি এত মানুষের জন্মদিন কেন? জেনে নিন কারণ
বাংলাদেশে পাসপোর্ট অফিস থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই একটি তারিখের আধিপত্য চোখে পড়ার মতো, আর সেটি হলো ১ জানুয়ারি (January 1st)। ১ জানুয়ারি এলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Facebook) জন্মদিনের নোটিফিকেশনে ভরে যায়। শুধু ফেসবুক নয়, বাংলাদেশের জন্ম নিবন্ধন (Birth Registration) বা পাসপোর্টের (Passport) তথ্য যাচাই করলেও দেখা যায়, বছরের অন্য যেকোনো দিনের চেয়ে পহেলা জানুয়ারি জন্ম নেওয়া মানুষের সংখ্যা অনেক বেশি। অথচ চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, বছরের একটি নির্দিষ্ট দিনে এত বিপুল সংখ্যক মানুষের জন্ম হওয়া প্রায় অসম্ভব।

টাইফয়েড টিকাদান: ১ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ১২ অক্টোবর নির্ধারণ
দেশব্যাপী শিশু-কিশোরদের জন্য নির্ধারিত টাইফয়েড টিকাদান কর্মসূচি পিছিয়ে দেয়া হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান শুরুর কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে শুরুর করা কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জন্মনিবন্ধন জটিলতায় ফরিদপুরের নিষিদ্ধ পল্লির শিশুরা
জন্ম নিবন্ধনের অভাবে ফরিদপুরের দুটি নিষিদ্ধ পল্লির শিশুরা ভর্তি হতে পারছে না স্কুলে। নিষিদ্ধ পল্লিতে থাকা মায়েরা তাদের সন্তানদের পড়ালেখা করাতে চাইলেও জন্মনিবন্ধন জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের শিক্ষার ভবিষ্যৎ। স্থানীয় একটি সংগঠন শিশুদের আবাসন ও শিক্ষার ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। স্থানীয় সরকার বিভাগ বলছে, শুধু মায়ের নাম দিয়েই করা যাবে এ সকল শিশুর জন্ম নিবন্ধন।

বাংলাদেশের এনআইডি পাচ্ছেন কাতার প্রবাসীরা
জাতীয় পরিচয়পত্র এনআইডি ও ভোটার হওয়ার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে কাতার প্রবাসী বাংলাদেশিদের। কাতারে বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম। নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাঠামো স্থাপন ও নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হয়েছে।

স্বীকৃতির অভাবে পথশিশুরা মানবসম্পদে পরিণত হচ্ছে না
আইনে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও জন্ম নিবন্ধনের বাইরে রয়ে যাচ্ছে কয়েক লাখ পথশিশু। মাঠ পর্যায়েও কার্যকর পদক্ষেপ নেই। এতে রাষ্ট্রীয় নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা।