বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
বাংলাদেশ ও চীনের মধ্যে শাসনব্যবস্থা, উন্নয়ন অভিজ্ঞতা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের ‘চায়না-বাংলাদেশ রাউন্ড টেবিল অন গভর্ন্যান্স এক্সপেরিয়েন্স’ শীর্ষক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে চীন।