
দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে বিএনপি: সালাউদ্দিন টুকু
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে শহরের পার্ক বাজারে চাঁদ বাজার দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

'তারেক রহমানের দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর আইনি কোনো বাধা নেই। তবে দিনক্ষণ অনেকটা নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার ওপর। বিষয়টি জানান বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। শিগগিরই দেশে ফেরার আশা দলটির কেন্দ্রীয় নেতাদের।

বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামিকে অব্যাহতি
বড় পুকুরিয়া কয়লাখনির ১৫৮ কোটি টাকা দুর্নীতি মামলার তথ্যপ্রমাণ উপস্থাপন করতে না পারায় ১৮ বছর পর মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৭ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আবু তাহেরের আদালত তাদের অব্যাহতি দেন।