
তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির নেতারা এ অভিনন্দন জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানায় দায়েরকৃত নাশকতার মামলায় ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে বন্দরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টেলিফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন এবি পার্টির চেয়ারম্যান
টেলিফোনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (শনিবার, ১৯ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে তিনি ডা. শফিকুর রহমানকে সরাসরি ফোন করেন।

‘অন্তর্বর্তী সরকার সংস্কার-নির্বাচন ঠিকমতো করতে পারবে কি না জনমনে সংশয়’
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচন কোনোটাই ঠিকমতো করতে পারবে কি না এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে। আজ (শুক্রবার, ১৬ মে) এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর জেনারেল সেক্রেটারি ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু। এর আগে তিনি দলটির সদস্যসচিব ছিলেন। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেনারেল সেক্রেটারি হয়েছেন সাবেক যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

‘সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন’
সংবিধান সংস্কার করতে হলে জনগণের সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সিনিয়র সচিব পদমর্যাদা দেয়া হয়েছে বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদকে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ‘সিনিয়র সচিব’ পদমর্যাদা প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ পদত্যাগ করেছেন। এছাড়া দুদকের দুই কমিশনারও পদত্যাগ করেছেন। আজ (মঙ্গলবার, ২৯ আগস্ট) তারা পদত্যাগ করেন।

'কৃত্রিম নীতি ছাড়া পুঁজিবাজারকে স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে'
কোনো কৃত্রিম নীতি বা আইন ছাড়াই পুঁজিবাজারকে স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হাফিজ মুহাম্মদ হাসান বাবু। আজ (সোমবার, ১৩ মে) শেয়ারবাজারের প্রতিষ্ঠান প্রধানদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলে জানান। সেই সঙ্গে পুঁজিবাজারের সংকট কাটিয়ে উঠতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা চলছে বলে জানান তিনি।