
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে সহায়তা আরও বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) তার বাসভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

তারেক রহমানের চীন সফর দুই দেশের সম্পর্কের ‘মাইলফলক’: চীনা রাষ্ট্রদূত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকালে ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ কথা বলেন।

বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন
এবছর বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন। সেজন্য জুনের প্রথম দিকে চীনের এক্সপার্ট প্রতিনিধি দল এ বছর আম পাকার সময়ে আম বাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে চায়। তাদের প্রতিবেদনের ভিত্তিতে চীনের কাস্টমস বিভাগ আম আমদানির বিষয় চূড়ান্ত অনুমোদন দেবে।