Recent event
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
শেখ হাসিনা ও ড. রাব্বি আলমসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনা ও ড. রাব্বি আলমসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

গৃহযুদ্ধ ও সরকার উৎখাত ষড়যন্ত্র

‘জয় বাংলা ব্রিগেড’ নামে অনলাইন প্লাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মামলাটি সিআইডির পক্ষ থেকে করা হয়।

নারী সাংবাদিককে ধর্ষণ: আসামি এনামুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নারী সাংবাদিককে ধর্ষণ: আসামি এনামুলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা আসামি এনামুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। গতকাল (মঙ্গলবার, ১৮ মার্চ) রাতে গ্রেপ্তার হওয়া দুই আসামি এনামুল হক ও হামিদুর রহমানকে আজ (বুধবার, ১৯ মার্চ) বিকেলে তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার

হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর আদাবর থানার পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার, ৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

একাধিক থানার হত্যা মামলায় পলক-কামরুলসহ ৭ জন গ্রেপ্তার

একাধিক থানার হত্যা মামলায় পলক-কামরুলসহ ৭ জন গ্রেপ্তার

লালবাগ, ভাষানটেক, যাত্রাবাড়ীসহ একাধিক থানার হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদারসহ ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি পোটনকে তিনদিনের রিমান্ড

যুবদল নেতা হত্যা মামলায় সাবেক এমপি পোটনকে তিনদিনের রিমান্ড

সার আত্মসাৎ কাণ্ডে আলোচিত নরসিংদীর সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনকে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, নিউ মার্কেট থানার একাধিক মামলায় সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হকসহ নয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত সহকারি কমিশনার তাপসী উর্মি

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত সহকারি কমিশনার তাপসী উর্মি

জুলাই-আগস্টের গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মি মানহানির মামলায় জামিন পেয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন বিচারক।

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

চাঁদাবাজির মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। অব্যাহতি পাওয়া অন্যরা হলেন তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুন, ওবায়দুল্লা খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার এ কে এম শোয়েব বাশুরী ওরফে হাবলু, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান ওরফে মানিক।

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার পাঁচজন কারাগারে

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার পাঁচজন কারাগারে

মিরপুরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (রোববার, ৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ: সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রীকে তিনদিনের রিমান্ড

২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ: সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রীকে তিনদিনের রিমান্ড

মানবপাচার ও সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমানসহ বিএনপির ৫ নেতা

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমানসহ বিএনপির ৫ নেতা

৫ বছর আগে লন্ডনের আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নতুন মামলায় সালমান-মামুন ও জিয়াউল গ্রেপ্তার

নতুন মামলায় সালমান-মামুন ও জিয়াউল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আহত পরিবহন শ্রমিক সোহেলের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় করা মামলায় বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আনিসুল হক ও সালমান এফ রহমানের আবারও ৫ দিনের রিমান্ড

আনিসুল হক ও সালমান এফ রহমানের আবারও ৫ দিনের রিমান্ড

বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর) সকালে এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।