
আখের রস উপকারী হলেও যে ৬ ধরনের মানুষের জন্য ক্ষতিকর
তীব্র দাবদাহে এক গ্লাস ঠান্ডা আখের রস (Sugarcane Juice) মুহূর্তেই শরীর ও মনে প্রশান্তি আনে। অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও পটাশিয়ামে ভরপুর এই পানীয়টি প্রাকৃতিক এনার্জি ড্রিংক হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া (Times of India) জানিয়েছে, প্রাকৃতিক হলেও আখের রস সবার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে এতে থাকা উচ্চমাত্রার প্রাকৃতিক চিনি এবং ক্যালোরি নির্দিষ্ট কিছু মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি (Health Risks) তৈরি করতে পারে।

কাঁচা আম, তরমুজ নাকি বেলের শরবত: গরমে কোনটি সবচেয়ে উপকারী?
তীব্র দাবদাহে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন অমৃতের সমান। শরীরের পানিশূন্যতা (Dehydration) দূর করতে এবং প্রশান্তি পেতে আমরা অনেকেই মৌসুমি ফলের শরবতের ওপর ভরসা করি। তবে কাঁচা আম, তরমুজ এবং বেলের শরবতের মধ্যে কোনটি আপনার শরীরের জন্য বেশি ভালো? পুষ্টিবিদদের মতে, প্রতিটি ফলেরই আলাদা পুষ্টিগুণ রয়েছে, তবে পান করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি।

একদা রপ্তানির শীর্ষে, আজ আমদানিনির্ভর: কিউবার চিনি শিল্পের উত্থান-পতন
একসময় বিশ্বের বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশগুলোর একটি ছিলো কিউবা। ১৯৮৯ সালে বৈশ্বিক বাজারে আধিপত্য বিস্তার করা এ শিল্পই ছিলো দেশটির অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু আজ সেই কিউবাকেই নিজস্ব চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে চিনি। তবে বিদেশি বিনিয়োগ পেলে আবারো দেশটির চিনিশিল্প ঘুরো দাড়াতে পারে বলে আশা অর্থনীতিবিদদের।

মিষ্টি মুখেও থাকবে না সুগারের ভয়! জেনে নিন চিনি ছাড়া সেমাই রান্নার সহজ পদ্ধতি
ঈদুল ফিতরের (Eid-ul-Fitr 2026) সকাল মানেই খাবার টেবিলে সুস্বাদু সেমাইয়ের আয়োজন। তবে যাদের ডায়াবেটিস আছে (Diabetes patients) বা যারা অতিরিক্ত ক্যালরি এড়াতে চান, তাদের জন্য প্রচলিত চিনিযুক্ত সেমাই (Sugar-added vermicelli) অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্বাস্থ্য সচেতনতা কিংবা শারীরিক সমস্যার কারণে অনেকেই চিনি এড়াতে চান। কিন্তু আপনি কি জানেন? চিনি ছাড়াও প্রাকৃতিক সুইটনার (Natural sweeteners) ব্যবহার করে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর সেমাই (Healthy vermicelli recipe) তৈরি করা সম্ভব।

চাহিদার তুলনায় দেশে চিনি উৎপাদনে ঘাটতি, লোকসানে বন্ধ রাষ্ট্রায়ত্ত ৬ মিল
দেশে চিনির উৎপাদন চাহিদার তুলনায় এক থেকে দেড় ভাগ। দিন দিন চিনির উৎপাদন কমে যাওয়ায় পুরোপুরি বিদেশ নির্ভর হয়ে উঠছে এই শিল্পখাত। অন্যদিকে টানা লোকসানে বন্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল। শুধুমাত্র ২০২৩-২৪ অর্থবছরে চিনিকলগুলোর লোকসান ছিল ৫৫৬ কোটি ৩৬ লাখ টাকা।

সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি'র অধিনায়ক জাকারিয়া কাদির।

বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ: শিল্প উপদেষ্টা
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রাখা হয়েছে। দেশের চিনিকলে জমে থাকা চিনি আগে বিক্রি করা হবে। তিনি বলেন, ‘টিসিবির মাধ্যমে চিনি বিক্রি এরই মধ্যে শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে।’ আজ (শনিবার, ৬ ডিসেম্বর) সকাল ১১টায় নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিন বছর পর পাইকারিতে শতকের নিচে চিনি, খুচরায় কমেছে ৩০-৩৫ টাকা
তিন বছর পর দেশের বাজারে পাইকারিতে শতকের নিচে নেমেছে চিনির দাম। গেলো কয়েক মাসের ধারাবাহিকতায় খুচরা বাজারেও পণ্যটির দাম কমেছে ৩০ থেকে ৩৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ব্রাজিল-ভারতসহ বৃহৎ উৎপাদক দেশগুলোতে উৎপাদন বৃদ্ধি ও সরবরাহ বেড়েছে। এছাড়াও দেশে আমদানিকারক বৃদ্ধি ও ডলার সংকট কেটে যাওয়ায় আমদানিও বেড়েছে। এ অবস্থায় সামনে চিনির দাম আরও কমার সম্ভাবনার কথা বলছেন তারা।

এক কার্গো এলএনজি, ৭০ হাজার টন সার ও ২৫ হাজার টন চিনি ক্রয় করবে সরকার
দেশে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), ৭০ হাজার মেট্রিক টন সার এবং ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি ক্রয়ের জন্য আলাদা আলাদা প্রস্তাব অনুমোদন করেছে।

সাতক্ষীরায় চিনি দিয়ে মধু তৈরির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
সাতক্ষীরার শ্যামনগরে চিনি দিয়ে মধু তৈরি করার অপরাধে এক অসাধু মধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুর ৩ টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় মোস্তফা মল্লিকের মৌ খামারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

চট্টগ্রামে সয়াবিনের দাম বাড়লেও কমেছে ছোলা, চিনি ও খেজুরের দাম
সাপ্তাহিক ছুটির দিন ও শবে বরাত উপলক্ষ্যে চট্টগ্রাম ও সৈয়দপুরের বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে। পর্যাপ্ত চাহিদা থাকলেও সবজির দাম ছিল অপরিবর্তিত। তবে, সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামে কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে ছোলা, চিনি ও খেজুরের দাম। অন্যদিকে সরবরাহ সংকটের অযুহাতে বাড়তি দরে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

চিনি আমদানিতে শুল্ক ১৫ শতাংশ কমানোর আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
নিত্যপণ্য হিসেবে চিনি আমদানিতে ৫২ শতাংশ শুল্ক কর নেয়া হচ্ছে। ফলে বাজারে বাড়ছে চিনির দাম। এ অবস্থায় দাম সহনীয় রাখতে চিনি আমদানিতে শুল্ক কর ১৫ শতাংশ কমানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।