
কোন দেশের অর্থবছর কখন শুরু-শেষ; জেনে নিন তালিকা ও সময়সূচি
বাংলাদেশে গত কয়েক দশকের প্রচলিত অর্থবছর কাঠামোতে এক পরিবর্তন আনা হয়েছে। এতদিন ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর ধরা হলেও, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে তা সংশোধন করে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। মূলত জুলাই-আগস্ট মাসের বর্ষাকালের কারণে অবকাঠামোগত কাজের ধীরগতি, নিম্নমান ও জনভোগান্তি রোধ করে শুষ্ক মৌসুমে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Bangladesh Changes Fiscal Year & Global Fiscal Calendars)।

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে
চলতি অর্থবছরেও বাংলাদেশের প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৩ জুন পর্যন্ত ৩৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৮ শতাংশ বেশি।

ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি ডলার এসেছে। যা গত গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার।

কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা ৮.৫৭ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
চাহিদা বিবেচনায় গত অর্থবছরের চেয়ে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৮ দশমিক ৫৭ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ও রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে এই অর্থ প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। একইসঙ্গে লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলে জবাবদিহিতার আওতায় আনারও ঘোষণা গভর্নরের।

মে মাসে বেড়েছে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি ১১ ছুঁইছুঁই
সদ্য শেষ হওয়া মে মাসে শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশ। একইসঙ্গে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতিও। মে মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০.৭৬ শতাংশ। আজ (সোমবার, ৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ আর্থিক পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।