
জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ
বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসে বহুমাত্রিক প্রতিভার অধিকারী জহির রায়হানের ৯১তম জন্মদিন আজ। কথাসাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে স্বল্প জীবনে তিনি যে অনন্য সৃষ্টিশীলতার স্বাক্ষর রেখে গেছেন, তা আজও বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে সমানভাবে স্মরণীয়।

ভাঙ্গায় নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ আগস্ট) দুপুরে ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে তারেক মাসুদের গ্রামের বাড়িতে নীরবে-নিভৃতে ক্ষণজন্মা এই নির্মাতার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

‘পারসিপোলিস’ খ্যাত ফরাসি-ইরানি লেখক ও নির্মাতা মারজান সাত্রাপি মারা গেছেন
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পারসেপোলিস’-এর রচয়িতা এবং অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা মারজান সাত্রাপি মারা গেছেন। ৫৬ বছর বয়সী এই ফরাসি-ইরানি শিল্পীর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এএফপি বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইসরাইলি হামলায় চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত: ইরান
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরাইলের বোমা হামলায় বিশ্বখ্যাত ও আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক এক্স বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের প্রয়াণ
ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। আজ (সোমবার, ২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।