প্রযুক্তির স্পর্শে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে স্মার্টওয়াচ
দেশে প্রতিনিয়ত বাড়ছে স্মার্টওয়াচের ব্যবহার। হার্টবিট, রক্তচাপ, পালস, এমনকি ক্যালোরি খরচের হিসাবও বের করে দেয় এসব প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, এসব ডিভাইসে থাকা নানা তথ্য রোগের কারণ ও সঠিক সময় নির্ধারণে বড় সহায়ক। তবে কিছু সীমাবদ্ধতা থাকায় নেতিবাচক রিডিং এলে, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে দ্রুত ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।