ঘানা
শেষ ষোলোতে উঠলো কলম্বিয়া

শেষ ষোলোতে উঠলো কলম্বিয়া

ফিফা বিশ্বকাপ

বিশ্বকাপের ‘রাউন্ড অব থার্টি টু’-এর শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার দল কলম্বিয়া। ধারাবাহীকতা ধরে রেখে এই জয়ে শেষ দল হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো লুইস দিয়াজের দল।

পশ্চিম আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যা; আইভরি কোস্টে নিহত ৫৯

পশ্চিম আফ্রিকায় ভারী বৃষ্টি ও বন্যা; আইভরি কোস্টে নিহত ৫৯

পশ্চিম আফ্রিকাজুড়ে গত মে মাস থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় আইভরি কোস্টে অন্তত ৫৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির যোগাযোগমন্ত্রী আমাদউ কুলিবালি আবিদজানে এক মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান। মে থেকে জুলাই পর্যন্ত চলা এই বর্ষা মৌসুমে উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঘানাকে হারিয়ে ক্রোয়েশিয়ার শেষ ষোলো, হ্যারি কেইনের রেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড

ঘানাকে হারিয়ে ক্রোয়েশিয়ার শেষ ষোলো, হ্যারি কেইনের রেকর্ড গড়ে জিতলো ইংল্যান্ড

ঘানাকে হারিয়ে সব শঙ্কাকে পেছনে ফেলে বিশ্বকাপের নক আউটে উঠেছে ক্রোয়েশিয়া। একই রাতে গ্রুপের আরেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ডও। এই ম্যাচে গোল করে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরারের রেকর্ড নিজের করে নিয়েছেন হ্যারি কেইন।

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র, ইংল্যান্ডের নকআউট ভাগ্য শেষ ম্যাচে

ঘানার সঙ্গে গোলশূন্য ড্র, ইংল্যান্ডের নকআউট ভাগ্য শেষ ম্যাচে

ফিফা বিশ্বকাপে ঘানার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংল্যান্ড। টুর্নামেন্টের ইতিহাসে এটি থ্রি লায়ন্সদের ১৩তম ড্র, যা সর্বোচ্চ। ম্যাচজুড়ে হ্যারি কেইনরা একের পর এক আক্রমণ দাগিয়েও তাদের সুযোগ মিসের মহড়ায় অর্ধেক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঘানা। নকআউট নিশ্চিতের জন্য এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দুই দলকেই।

বিশ্বকাপের মাঝপথে ইংলিশ ফুটবলাররা দেখলেন বেসবল ম্যাচ

বিশ্বকাপের মাঝপথে ইংলিশ ফুটবলাররা দেখলেন বেসবল ম্যাচ

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ইংল্যান্ড। তাইতো ফুরফুরে মেজাজে থাকা ইংলিশ শিবিরকে দেখা গেছে কানসাস সিটির কফম্যান স্টেডিয়ামে বেসবল ম্যাচ উপভোগ করতে।

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা, জাতিসংঘসহ একাধিক দেশের নিন্দা

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা, জাতিসংঘসহ একাধিক দেশের নিন্দা

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর (ইউএনআইএফআইএল) একটি ঘাঁটিতে গোলাবর্ষণের ঘটনায় তিন ঘানিয়ান শান্তিরক্ষী আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লেবানন, জার্মানি, ঘানা ও জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শেষ ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ঘানা

শেষ ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ঘানা

আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে মিশর ও ঘানা। মিশর আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল। অন্যদিকে শেষ ম্যাচে এসে আফ্রিকার পঞ্চম দল হিসেবে আরেকটি বিশ্বকাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে ঘানা।

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ আরোহী ছিলেন।

ঘানার স্বর্ণখাতে প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি মুদ্রাকে করেছে শক্তিশালী

ঘানার স্বর্ণখাতে প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধির পাশাপাশি মুদ্রাকে করেছে শক্তিশালী

২০২৫ সালে ঘানায় স্বর্ণের উৎপাদন ছয় দশমিক ২৫ শতাংশ বেড়ে ৫১ লাখ আউন্সে দাঁড়াবে। গেল বছর দেশটিতে রেকর্ড ৪৮ আউন্স স্বর্ণ উৎপাদন হয়েছিল। এরমধ্য দিয়ে আফ্রিকা মহাদেশে শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করলো ঘানা। মূল্যবান ধাতুটি দেশটির রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি তাদের মুদ্রাকে করেছে শক্তিশালী।

প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় হুমকিতে ঘানার স্বর্ণখনির শ্রমিকদের জীবন

প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় হুমকিতে ঘানার স্বর্ণখনির শ্রমিকদের জীবন

হুমকির মুখে পড়েছে ঘানার স্বর্ণ খনির শ্রমিকদের জীবন। ফুসফুসসহ নানা রোগে ভুগছেন তারা। বেশিরভাগ খনিতে নেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা। দূষিত পানিতে নষ্ট হচ্ছে পরিবেশ, বনাঞ্চল ও ফসলি জমি। সংশ্লিষ্টরদের দাবি, দেশটির ৮০ শতাংশ খনিরই নেই লাইসেন্স। এসব খনি থেকে মূল্যবান ধাতুটির উত্তোলন বাড়লেও পাচার হয়ে যায় বেশিরভাগ স্বর্ণ।

বিলীন হচ্ছে কোকা বাগান, চকলেটের দাম বাড়ার শঙ্কা

বিলীন হচ্ছে কোকা বাগান, চকলেটের দাম বাড়ার শঙ্কা

জলবায়ুর ক্ষতিকর প্রভাবে এমনিতেই হুমকির মুখে আফ্রিকার দেশ ঘানার কোকো উৎপাদন। তারওপর অবৈধভাবে বাগান দখল করে স্বর্ণের খনি সম্প্রসারণ করায় দুশ্চিন্তায় চাষিরা। পাশাপাশি অস্তিত্ব সংকটে দেশটির গুরুত্বপূর্ণ এ শিল্প। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে কোকোর দাম আরও বাড়তে পারে বলে শঙ্কা। যার প্রভাব পড়তে পারে চকলেটের দামেও।