
ঈদযাত্রায় জ্যামের সঙ্গে ভোগান্তি বাড়াচ্ছে বৃষ্টি
একদিন পর ঈদ। দফায় দফায় বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ ঘরমুখো মানুষ দোকান ও যাত্রী ছাউনিতে আশ্রয় নিলেও বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে যাচ্ছেন। তবুও প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি যাচ্ছে মানুষ।

ঈদযাত্রায় ভিড় কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করছে ঘরমুখো মানুষ। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বাস টার্মিনালগুলোতে নেই তেমন ঘরমুখো মানুষের ভিড়। তবে এবারের ঈদযাত্রায় নতুন করে অভিযোগ-গন্তব্য অনুযায়ী যাত্রীদের টিকিট না দিয়ে অনেক যাত্রীর কাছ থেকেই নেয়া হয় শেষ গন্তব্যের ভাড়া।

বঙ্গবন্ধু সেতুতে ২ কোটি ৮২ লাখ টাকা টোল আদায়
বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় ৩০ হাজার ৮৩৪ টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। ঈদের ছুটিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েই চলছে। প্রতিদিনই বাড়ছে টোল আদায়ের পরিমাণ।