
ফিলিপাইনে রাজনৈতিক বিরোধ: গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন নিলেন ভাইস প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, ফার্স্ট লেডি ও সাবেক হাউস স্পিকারকে হত্যার হুমকি দেয়ার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর জামিন নিয়েছেন ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। বিচার আদালত তার বিরুদ্ধে আনা গুরুতর হুমকির তিনটি অভিযোগে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর শনিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন নেন। আদালত প্রতিটি অভিযোগের জন্য জামিনের পরিমাণ নির্ধারণ করেন ১ লাখ ২০ হাজার পেসো (১ হাজার ৯০০ ডলার)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠেছে।

টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হবে: দুদক
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া টিউলিপ সিদ্দিক কে দেশে ফিরিয়ে আনা যাবে কি, এমন প্রশ্নের প্রেক্ষিতে দুদক বলছে টিউলিপ সিদ্দিক কে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশনা মেনেই আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হবে। তিনি আত্মপক্ষ সমর্থন চাইলে তাকে দেশে এসে আদালতের মুখোমুখি হওয়ার আহবান জানান দুদকের মহাপরিচালক। আরো জানাচ্ছেন নাজমুস সাকিব।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমু-কামরুল
জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বুধবার, ৪ ডিসেম্বর) সকাল ১০টায় তাদের একটি প্রিজনভ্যানে করে নিয়ে আসা হয়।